গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum বাউল-ফকিরের গানে মুখরিত কেন্দুলি 

    বাউল-ফকিরের গানে মুখরিত কেন্দুলি 

    0
    306
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোরের আলো ফোটার আগেই বীরভূমের অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা।
    চারদিন ধরে চলবে এই মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। অন্যান্য বারের তুলনায় এবছর মেলায় ভিড় অনেকটাই বেশি। দেশ-বিদেশে বাউল-ফকিরদের আখড়াতেও জমেছে গানের আসর। সব মিলিয়ে জমজমাট অজয়ের মেলা। গ্রামীণ এই মেলায় মূলত বাউল-ফকিররা সমবেত হন। তাই তাঁদের থাকার জন্য স্থায়ী-অস্থায়ী মিলে মোট ২৫১টি আখড়া করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এছাড়া মেলা প্রাঙ্গণ নির্মল রাখতে পর্যাপ্ত স্থায়ী ও অস্থায়ী শৌচাগার তৈরি করেছে ব্লক প্রশাসন। মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্যও ব্যবস্থা করেছে প্রশাসন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। এবছর মেলা প্রাঙ্গণে ২০০টি সিসি ক্যামেরা ও ১৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ভক্ত ও পুণ্যার্থী, পর্যটকদের সহায়তায় মেলার বিভিন্ন প্রান্তে ৩৩টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে।
    স্নানের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য তিনটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাখা হয়েছে। যানজটে যাতে মেলা অবরুদ্ধ না হয় সেদিকেও সতর্ক প্রশাসন।