
১৯৯৭ সালের কালজয়ী সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই। এবার ফের একবার গর্জে উঠল,বর্ডার। যুদ্ধক্ষেত্রে টিম নিয়ে হাজির মেজর কুলদীপ সিং ওরফে সানি দেওল।
২৭ বছর পর স্বাধীনতা দিবসেই দেশপ্রেম উসকে প্রকাশ্যে এসেছে বর্ডার টু-এর পোস্টার। যেখানে সেনা জওয়ানের পোশাকে সানির ঢায় কিলো’র হাতে দেখা গিয়েছে মেশিন গান।
সিক্যুয়েলের পয়লা পোস্টার মুক্তির সঙ্গেই নস্ট্যালজিয়ার সরণি বেয়ে ফ্যান ফলোয়ারদের মধ্যে দেখা গিয়েছে সেই একইরকম আবেগ, সেই শিহরণ, সেই গর্ব। পোস্টারেই হুঙ্কার, আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব আমরা।









