
সরকারের কাজ ধর্মস্থান তৈরি করা নয়। দিঘায় জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণে সরকারের ভূমিকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মোহন ভাগবত।
একইসঙ্গে বাবরি মসজিদ তৈরি অশান্তি বাড়ানোর রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করেন মোহন ভাগবত। আরএসএস-র শতবর্ষের অনুষ্ঠানে কলকাতায় অনুষ্ঠানে তিনি বলেছেন দীর্ঘদিনের শুনানিতে রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক মিটিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে রামমন্দির তৈরি হয়েছে। দীর্ঘ বিবাদে ইতি পড়েছে। ফের বাবরি মসজিদ তৈরি করা পুরনো বিবাদকেই ইন্ধন দিতে ষড়যন্ত্র করা হয়েছে। মোহন ভাগবত আরও বলেছেন তাঁর মতে সরকার আসবে, যাবে কিন্তু ধর্ম থাকবে। সরকারের কাজ ধর্মস্থান তৈরি করা নয়, বরং তার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
একইসঙ্গে মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে মোহন ভাগবত বলেছেন সংঘ মুসলিম বিরোধী এই ধরণা সম্পূর্ণ ভুল। যাঁরা কাছ থেকে সংঘকে দেখেছেন, তাঁরাই জানেন আরএসএস কোনও ধর্মের বিরোধী নয়। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।







