গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Video News ভ্যাপসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি

    ভ্যাপসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি

    0
    109

    ভ্যাপসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েক দিন প্রায় হাত ধরেই চলবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণেক কয়েকটি জেলায়। তবে তাতে গরম কমবে না। উল্টে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরের প্রায় সব জেলাতেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড়বৃষ্টি। আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে, গোসাবায় প্রবল ঝড়বৃষ্টি। উত্তাল বিদ্যাধরী নদীতে আটকে গিয়েছে যাত্রীবাহী নৌকা।