
রাশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি শিভেলুচ,ফের উদগীরণ শুরু করেছে।লে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের আকাশে ৫ কিলোমিটার উঁচুতে ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।
এই কারণে সাময়িকভাবে বিমান চলাচলের জন্য কোড রেড সতর্কতা জারি করা হয়েছিল।রাশিয়ান একাডেমি অব সায়েন্সের আগ্নেয়গিরি বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার ভোরে কামচাটকার পূর্ব উপকূলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর শিভেলুচ আগ্নেয়গিরি উদগীরণ শুরু করে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। অন্যদিকে,একাডেমির আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে শিভেলুচের উপরে ছাইয়ের মেঘ দেখা গেছে। আগ্নেয়গিরিটি পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ৪৯০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল।কুরিল দ্বীপপুঞ্জের এবেকো আগ্নেয়গিরি থেকেও ২.৫ কিলোমিটার উঁচুতে ছাই উদগীরণ হয়েছে, তবে ভূমিকম্পের কারণে এই উদগীরণ হয়েছে কিনা তা স্পষ্ট নয়।









