প্রতিবছরের মতন এবছরও মহালয়ার দিন জাগো বাংলার শারদ সংখ্যার সূচনায় গান গেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নজরুল মঞ্চের অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গাইলেন আগমনি গান – জাগো দুর্গা। ইন্দ্রনীল বললেন, রাজনীতি না করলেও শিল্পী হিসেবে উনি অনেক দূর যেতেন। তাতেও এগিয়ে থাকত পশ্চিমবঙ্গ। এই মঞ্চে দাঁড়িয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির কথা।
গ্রাম থেকে শহর
News & Much More






