গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সঞ্জয়ের পলিগ্রাফ করতে প্রেসিডেন্সিতে সিবিআই টিম

    সঞ্জয়ের পলিগ্রাফ করতে প্রেসিডেন্সিতে সিবিআই টিম

    0
    139
    SANDIP ER BIRUDDHE ARTHIK ANIYOM ER 15 TI AVIJOG 1
    SANDIP ER BIRUDDHE ARTHIK ANIYOM ER 15 TI AVIJOG 1
    আর জি করকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছে সিবিআই। নিয়ে শনিবারই প্রেসিডেন্সি জেলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছিলেন সিবিআই অফিসাররা।
    এরপর রবিবার সিজিও কমপ্লেক্স থেকে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন সিবিআই টিম। প্রেসিডেন্সি জেলে রয়েছেন আর জি করের চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় রায়। শুক্রবার শিয়ালদহ আদালত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয়। শুধু সঞ্জয়ই নন, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বাকি ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। এই টেস্টের জন্য সিবিআইয়ের একটি দল দিল্লি থেকে কলকাতায় এসেছে।