গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Video News ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস : মমতার প্রশ্নে শুভেন্দুর অস্ত্র জ্যোতি বসু

    ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস : মমতার প্রশ্নে শুভেন্দুর অস্ত্র জ্যোতি বসু

    0
    168

    ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা কেন হবে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু-ও সমর্থন জানিয়েছিলেন। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলে উত্তরপ্রদেশের বিশেষ সচিব পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে চিঠি দিয়েছেন। তা নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কে এই তারিখ ঠিক করে দিল, ২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয়েছে। এই তারিখ কীভাবে ঠিক করা হল। বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যাবে এই মর্মে একটা আইন পাস হয়েছিল ১৯৪৭সালের ২০ জুন।