
প্রথম দফায় সেঞ্চুরি হয়েছে, দ্বিতীয় দফাতেও আবার তৃণমূলের সেঞ্চুরি হবে। ক্যামাক স্ট্রিটের সভা থেকে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় বিজেপি ভয় পেয়েছে।
সোলে সিনেমার ডায়লগ বলে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জো ডর গ্যায়া ও মর গ্যায়া। তাই বাহিনী নিয়ে এসেছে। পুলিশ অফিসার, ডিএমদের সরিয়ে গুন্ডামি করছে। ভোটার স্লিপ ফটো কপিও করে রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা এরপর এনআরসি করতে পারে। তিনি আরও বলেছেন এখানে ২ লাখ পুলিশ পাঠিয়েছে। কম্বলে মুড়িয়ে অপরাধীদের নিয়ে যাচ্ছে।
যেখানে ভোট হয়েছে সেখানে গিয়ে ইভিএম দখলের চেষ্টা করছে। তাঁর অভিযোগ কারেন্ট অফ করে কম্বল মুড়ি দিয়ে ইভিএম লুঠের চক্রান্ত করছে। ওদের অন্য মতলব আছে।








