গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs শরণার্থীদের অধিকার তাঁর গ্যারান্টি, ঠাকুরবাড়িতে আশ্বাস মোদীর

    শরণার্থীদের অধিকার তাঁর গ্যারান্টি, ঠাকুরবাড়িতে আশ্বাস মোদীর

    0
    3
    ছবি সৌজন্যে : এক্স

    ঠাকুরনগরের সফর অনেক পুরনো স্মৃতি উস্কে দিয়েছে। বনগাঁর সভা থেকে বলেছেন ঠাকুরবাড়িতে গিয়ে বাংলাদেশের ওরাকান্দির কথা মনে পড়েছে। সভার আগে ঠাকুরবাড়িতে গিয়ে পুজোও দেন।

    স্মরণ করেন হরিচাঁদ, গুরুচাঁদ, বড়মাকে। এরপর ঠাকুরনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কলকাতা থেকে জয়ী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন ২৪ পরগনা, নদিয়া থেকে অনেক সমর্থন পেয়েছিল জনসংঘ। পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। শরণার্থীদের প্রবক্তা মনে করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে।

    দেশভাগ থেকে এখনও পর্যন্ত যত শরণার্থীরা এসেছেন সব তার দায়িত্ব সরকারের। এদের জন্যই সিএএ আইন আনা হয়েছে। তাঁদের চিন্তা করা ভারতের দায়িত্ব। মতুয়া, নমশূদ্রদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে। তাঁরা সব অধিকার পাবেন যা ভারতের সব নাগরিকরা পান। তিনি বলেছেন এটাই মোদীর গ্যারান্টি।