
ভোটগ্রহণে কোনওরকম অশান্তি, বাধাদান বরদাস্ত করা হবে না। দ্বিতীয় দফার ভোটের আগে কড়া বার্তা দিয়েছে সিইও মনোজ আগরওয়াল। জেলা সফরে কাকদ্বীপ ছিলেন সিইও।
বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ঘরছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছেন। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে রাজনৈতিক দলরে প্রতিনিধিদের বলেছেন সিইও।
ডায়মণ্ডহারবারে বাইক বাহিনীর দাপট নিয়েও কড়া বার্তা দিয়েছেন সিইও। তিনি বলেছেন বাইক নিয়ে কোনও মাতব্বরিও বরদাস্ত করা হবে না। সোমবার এরমটা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।






