
বিরোধীদের দাবি মেনে সামনের সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় ৯ ঘণ্টা, তিন দিন ধরে লোকসভায় ১৬ ঘণ্টা আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী আলোচনায় অংশ নেবেন। যদিও বিরোধীরা চাইছে এই সপ্তাহেই সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হোক।
প্রথমে এই বিষয়টি নিয়ে একটি জলঘোলা তৈরি হয়েছিল। সূত্রে খবর, বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেখানে সরকারি প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদী এই সপ্তাহে বিদেশ ভ্রমণ করবেন। সেক্ষেত্রে আগামী সপ্তাহেই আলোচনা হতে পারে। উল্লেখ্য, সোমবারও বিরোধীরা অপারেশন সিঁদুর এবং অন্যান্য বিষয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন।
মুলতুবি হয়ে যায় লোকসভার কার্যক্রম। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে স্লোগনা তুলতে থাকেন বিরোধীরা। একমাস জুড়ে চলবে বাদল অধিবেশন। কিন্তু প্রথম দিনেই চতুর্থ বারের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভার কার্যক্রম। পরে বিরোধীদের দাবি মেনে কেন্দ্রের তরফে মেলে সবুজ সঙ্কেত।









