গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs শ্রাবণের প্রথম সোমবারে ভিড় তারকেশ্বর-শিব নিবাসে 

    শ্রাবণের প্রথম সোমবারে ভিড় তারকেশ্বর-শিব নিবাসে 

    0
    210
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শ্রাবণের প্রথম সোমবারেই জমজমাট শৈব তীর্থ তারকেশ্বর। পঞ্জিকা মতে এ বছর শ্রাবণ মাস মোট ৪টি সোমবার পড়েছে। গত সোমবার ভক্তের সংখ্যা কিছুটা ম্লান ছিল শৈবতীর্থ তারকেশ্বরে।
    কিন্তু শ্রাবণের প্রথম সোমবার পড়তেই ভক্তদের জনসমুদ্রে পরিণত হলো শৈবতীর্থ তারকেশ্বর। একদিকে যেমন ছিল শেওড়াফুলি থেকে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে কাঁওরিয়া যাত্রী, অন্যদিকে তারকেশ্বরে বাস, লরি, বাইক, চারচাকা গাড়ি নিয়ে বহু পূণ্যার্থী মন্দিরে এসেছেন। পাশাপাশি স্টেশনে একদিকে পুণ্যার্থীদের ভিড়।
    এদিকে, শ্রাবণ মাসের প্রথম সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিব নিবাসে ভক্তদের উপচে পড়েছে ভিড়। ফলত দেশের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি এই মন্দিরে ভক্ত সমাগম যথেষ্ট চোখে পড়ার মতোই ঘটে।