গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

    বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

    0
    45
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা।চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের গতি তারকা মাথিশা পাতিরানা।তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ বি’-এর ম্যাচে চোট পান পাতিরানা।

    নিজের প্রথম ওভারের মাত্র চার বল করার পরই বা পা চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এবং আর ম্যাচে ফেরেননি। যদিও সেই ম্যাচে শ্রীলঙ্কা আট উইকেটের দারুণ জয় পায়।আইসিসি নিশ্চিত করেছে, পাতিরানার বাম পায়ে মাংসপেশিতে টান লেগেছে ,মাসল স্ট্রেইন। এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে।এর আগে আসরের শুরুতেই আরেক বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন লেগ-স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।ফলে এটি শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় বড় ইনজুরি সংকট।নতুন সংযোজন মাদুশঙ্কা শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

    চোটের সঙ্গে লড়াই থাকলেও চলতি মাসের শুরুতে ওমানের বিপক্ষে শ্রীলঙ্কা এ’ দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করেন, যদিও কোনো উইকেট পাননি।এবার শ্রীলঙ্কা ২২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।