
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-র জয়ের পরই ৭০০ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করেছে সেনসেক্স।একইভাবে বেড়েছে নিফটি ফিফটিও।
বিগত প্রায় একমাস ধরে ধুঁকছিল দেশের শেয়ারবাজার। ভারতের বাজার থেকে বিনিয়োগ কমাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে এদিন ২৯৫ পয়েন্ট বেড়েই দিন শুরু করে বাজার। এর পর কমলা হ্যারিসকে ছাপিয়ে ট্রাম্পের বিজয়রথ যত এগোতে থাকে ভারতের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করে। শেষ পাওয়া খবরে, ৭০০-এর বেশি পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮০ হাজার ২৬৭তে। পাশাপাশি ২০০-এর বেশি পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪ হাজার ৪৪৩-এ।
শেয়ারবাজের সবচেয়ে বেশি উত্থান লক্ষ্য করা গিয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড, আদানি এনার্জি সলিউশান, ভারত ইলেক্ট্রনিক্স, টিসিএস, ইনফোসিস, এইচসিএল, আইআরসিটিসির মতো শেয়ারগুলিতে। যে শেয়ারগুলি ধাক্কা খেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ানপেন্ট, কোল ইন্ডিয়া, টাইটানের মতো একাধিক শেয়ারে।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









