গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশে ট্রাক উল্টে মৃত একই পরিবারের ৯ জন

    মধ্যপ্রদেশে ট্রাক উল্টে মৃত একই পরিবারের ৯ জন

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স
    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্য হয়েছে একই পরিবারের নয়জনের। গুরুতর আহত হয়েছেন দু জন।
    ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায়। পুলিশ সূত্রে খবর, একটি নির্মীয়মাণ ওভারব্রিজের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। জানা যাচ্ছে, ভ্যানটি যাত্রীদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মেঘনগরের একটি গ্রামে ফিরছিল। মাঝপথেই দুর্ঘটনাটি ঘটেছে।
    ওভারব্রিজ তৈরি হওয়ার কারণে পাশ দিয়েই একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। গভীর রাতে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়েই অন্ধকারে দেখতে না পেয়েই ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অনুমান পুলিশের।