গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk শপথের আগে শরিকদের নিয়ে বৈঠকে মোদী

    শপথের আগে শরিকদের নিয়ে বৈঠকে মোদী

    0
    168
    sapath er aage sorik der niye boithak e modi
    sapath er aage sorik der niye boithak e modi
    তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে শনিবারই এনডিএ-র শরিকদের নিয়ে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। এই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে কোন মন্ত্রক পাচ্ছেন।

    শরিক দলগুলির জন্য বিজেপি কোন কোন মন্ত্রক ছাড়বে, তা নিয়ে কৌতূহল রয়েছে নানা মহলে। জানা গিয়েছে ,চন্দ্রবাবু নায়ডু, নীতীশরা ইতিমধ্যেই নিজেদের শর্ত জানিয়েছেন নিজেদের পছন্দের মন্ত্রক নিয়ে রাজ্যের জন্য কে কী সুবিধা চাইছেন- তার তালিকাও জমা করেছেন। মৌখিক আলোচনাও হয়েছে। শনিবারের বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এবারে ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। বিজেপি আটকে গিয়েছে ২৪০ আসনে। তাই সরকার গড়তে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ভরসা করতে হচ্ছে এনডিএ-র শরিকদের উপর। প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে এনডিএ-র শরিকদের মধ্যে বিজেপির পরই রয়েছে তেলুগু দেশম পার্টি। তৃতীয স্থানে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। শরিকেরা সর্বসম্মতভাবে মোদীর নামে সমর্থন জানিয়েছেন।