গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মাকে কুপিয়ে খুন ছেলের, খুন বৃদ্ধকেও

    মাকে কুপিয়ে খুন ছেলের, খুন বৃদ্ধকেও

    0
    315
    MAA K KUOIYE KHUN CHELER
    MAA K KUOIYE KHUN CHELER
    ধারালো অস্ত্র দিয়ে মাকে কোপানোর পর অচেনা এক বৃদ্ধকেও খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মাকে খুন করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত ওই যুবক।
    পুলিশের তাড়া খেয়ে মুর্শিদাবাদ পেরিয়ে নদিয়ায় ঢুকে পাট খেতে লুকিয়ে ছিলেন। অচেনা যুবককে লুকিয়ে থাকতে দেখে ফেলায় যুবক এক বৃদ্ধকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই যুবককে নদিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি ঘোষপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ মাঝি। টাকা নিয়ে বচসার জেরে মাকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছে, অনেকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন কৃষ্ণ। সেই টাকার জন্য পাওনাদারেরা তাড়া দিচ্ছিলেন। এই পরিস্থিতিতে মায়ের কাছে হাত পেতেছিলেন যুবক। কিন্তু মা রাইধনী মাঝি টাকা দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে ঝামেলা হয়। সেই সময়ে যুবক মাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক বার কোপান বলে অভিযোগ।