গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীর : এনসি-কংগ্রেস আসন সমঝোতায় জট 

    কাশ্মীর : এনসি-কংগ্রেস আসন সমঝোতায় জট 

    0
    411
    Kashmir  NC Congress stuck in seat agreement
    Kashmir NC Congress stuck in seat agreement

    জম্মু-কাশ্মীর নির্বাচনে আসন সমঝোতা নিয়ে সমস্যার জেরে এখনও প্রার্থিতালিকা চূড়ান্ত করতে পারেনি এনসি-কংগ্রেস। সূত্রের খবর, কয়েকটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে ন্যাশনাল কনফারেন্স-এর সঙ্গে দর কষাকষি চলছে কংগ্রেসের।

    তবে সেই জট কাটাতে সোমবারই উপত্যকায় পৌঁছেছেন কংগ্রেসের দুই প্রবীণ নেতা কেসি বেণুগোপাল এবং সলমন খুরশিদ।  ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা এবং সহ-সভাপতি ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। ভোট ঘোষণার পর আসন সমঝোতা নিয়ে ফারুক আবদুল্লাদের সঙ্গে বৈঠক করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু তারপরও আসন সমঝোতা নিয়ে জট কাটেনি। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের কয়েকটি ঐতিহ্যবাহী আসন নিয়েই দ্বন্দ্ব। দু’দলের স্থানীয় নেতৃত্ব কেউই ওই আসন ছাড়তে নারাজ। যার ফলে প্রার্থিতালিকা চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস এবং এনসি।