গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk অশান্তি সৃষ্টির চক্রান্ত করা হচ্ছে : এ ডি জি

    অশান্তি সৃষ্টির চক্রান্ত করা হচ্ছে : এ ডি জি

    0
    147
    Conspiracy to create unrest ADG
    Conspiracy to create unrest ADG

    মঙ্গলবারের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে অশান্তি সৃষ্টির চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছে রাজ্য পুলিশ। 

    এ ডি জি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সরাসরি অভিযোগ করেছেন ছাত্রসমাজের আন্দোলনকারীদের এক জন সমন্বক ই এম বাইপাসের একটি হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন।এবং সেই বৈঠকের ডিজিটাল এভিডেন্স পুলিশের কাছে আছে। তবে ,ওই বৈঠকে কি আলোচনা হয়েছে ,তা নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে আনতে চাননি  এ ডি জি দক্ষিণবঙ্গ। তাঁর কথায় ,রাজ্যের শান্তিপ্রিয় সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের আবেদন ,কোন রকম প্ররোচনায় পা না দিতে। তাঁর কথায় নিরাপত্তার কারণেই নবান্ন -র কাছে কোন জমায়েত করতে পারা যায় না ,এটা জেনেও বিশেষ উদ্দেশ্যে ওই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ওই মিছিলে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হবে ,এমন ভাইরাল হওয়া দুটো ভিডিও -র উল্লেখ করে  এ ডি জি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছেন ,পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন। মঙ্গলবার নবান্ন সহ কলকাতার সর্বত স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে রাজ্য এবং কলকাতা পুলিশের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন  এ ডি জি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।