
জম্মু-কাশ্মীরে পৃথক পতাকা ফেরাতে ৩৭০ ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স। এভাবেই বিরোধীদের নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চলতি মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। এই আবহে ইন্ডিয়া জোটের দুই শরিক দলকে নিশানা করে অমিত শাহ বলেছেন, এনসি-কংগ্রেস বলছে যে তারা উপত্যকায় পৃথক পতাকা ফেরাতে এবং ৩৭০ ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বিজেপি তা হতে দেবে না। জম্মু-কাশ্মীরে পাথর ছোড়া এবং ভারত বিরোধী আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় ইতিহাসে পরিণত হয়েছে।বর্তমানে কাশ্মীরের যুবকরা তিরঙ্গা ধারণ করে, পাথর নয়। এটি এনডিএ সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব।









