গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রাশিয়া থেকে ফিরলেন ৬ ভারতীয় যুবক

    রাশিয়া থেকে ফিরলেন ৬ ভারতীয় যুবক

    0
    152

    ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করে রাশিয়ার বাহিনী থেকে মুক্তি পেয়ে অবশেষে দেশে ফিরেছেন ৬ যুবক। অন্য চাকরির কথা বলে তাঁদের রাশিয়ায় নিয়ে গিয়ে সেনায় যোগ দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছে পরিবার।

     

    ফিরে আসা যুবকরা তেলেঙ্গানা,কর্ণাটক, কলকাতা ও কাশ্মীরের বাসিন্দা। মস্কো থেকে ৬জনে একসঙ্গে এসে দিল্লি বিমান বন্দর থেকে নিজের নিজের শহরে ফিরেছেন বলে জানা গিয়েছে । দেশে ফেরা যুবকদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ট্রাভেল এজেন্টরা অন্য চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের রাশিয়া নিয়ে গিয়েছিল। তাঁদের বলা হয়েছিল , রুশ সরকারের বিভিন্ন দফতরে হেল্পার হিসেবে কাজ করতে হবে। কিন্তু সটান যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করা হয়েছিল। প্রাণ হারিয়েছেন হায়দরাবাদের মহম্মদ আফসান নামে এক জন। তাতেই আতঙ্ক বেড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মস্কো সফরে রাশিয়ার সেনাবাহিনীতে লড়াই করা ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি নিয়ে কথা বলেছিলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। সেই মতো ৬জন ফিরেছে দেশে।