গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কাজে ফিরুন, কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, আশ্বাস মুখ্যমন্ত্রীর

    কাজে ফিরুন, কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, আশ্বাস মুখ্যমন্ত্রীর

    0
    141

    ধর্নামঞ্চে গিয়ে ফের একবার জুনিয়র ডাক্তারদেরকাজে ফেরার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করেছেন কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

    সেকথা বলতে গিয়ে উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন এটা উত্তরপ্রদেশ নয়, যে এজমা জারি হবে। ১৭ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তিনিও চান না কারও ক্ষতি হোক। কাজে ফিরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও ২৬ দিন অনশন করেছেন। ছাত্র আন্দোলন করেই উঠে এসেছেন। তাই এই আন্দোলনের সমব্যথী তিনিও। তবে হাসপাতালগুলোয় রোগী পরিষেবায় জুনিয়র ডাক্তারদের কতটা ভূমিকা রয়েছে সেকথা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ওপর ভরসা রাখতে বলেছেন। আশ্বাস দিয়েছেন একটু সময় দিতে তিনি সবটাই আস্তে আস্তে ঠিক করে দেবেন। শেষে তিনি বলেছেন তাঁর পোস্ট বড় কথা নয়, মানুষের পোস্টই তাঁর কাছে বড়।