গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সিজিও কমপ্লেক্সে  মিছিল জুনিয়র ডাক্তারদের 

    সিজিও কমপ্লেক্সে  মিছিল জুনিয়র ডাক্তারদের 

    0
    166
    শুক্রবার বিকেলে সিজিও কমপ্লেক্সে মিছিলের পরেই শনিবার থেকে এমার্জেন্সি বিভাগে কাজে যোগ দিতে পারেন জুনিয়র চিকিৎসকরা। অবস্থান বিক্ষোভ তোলার আগে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।
    দুপুর ৩টের সময় স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে মিছিল করবেন তাঁরা। আর জি কর ঘটনার দ্রুত বিচারের দাবিতে সিজিও অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশআপাশি তাঁরা একই সঙ্গে শুক্রবার থেকে চিকিৎসা শিবির শুরু হয়ে যাবে বন্যা কবলিত এলাকাতেও। তবে ধরনা মঞ্চ উঠলেও সারা রাজ্যে আন্দোলন জারি থাকবে বলে স্পষ্ট করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। বন্যা পরিস্থিতিতে আর্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চিকিৎসকেরা। ধরনাস্থলের অতিরিক্ত শুকনো খাবার, পোশাক, ওষুধ বৃহস্পতিবার মাঝরাতেই গাড়িতে তুলে পাঠানো হয়েছে বন্যা কবলিত এলাকায়। ডাক্তাররা জানিয়েছেন, দুর্গতদের পাশে দাঁড়াতে অভয়া ত্রাণ শিবির খোলা হচ্ছে। খোলা হবে অভয়া ক্লিনিকও।