
নদীয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের গাড়ির কাঁচও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির পার্টি অফিসে বিজেপি যুব মোর্চার নেতা সুকদেব মাইতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পার্টি অফিসে থাকা মহিলাদেরও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই বিধাযক অম্বিকা রায়ের আশ্রিত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধাযকের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। পাশাপাশি প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা। আন্দোলনকারীদের দাবি বিধায়কের পদত্যাগ। যদিও এই বিষয় বিধায়কের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাইনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।









