গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk টাকা তুলছেন ফিরহাদের ওএসডি, অভিযোগ

    টাকা তুলছেন ফিরহাদের ওএসডি, অভিযোগ

    0
    265

    কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি,অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরেরই এক কর্মী।

    যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই। এই অভিযোগের খবর প্রকাশ্যে আসার পর ফিরহাদ  হাকিম জানিয়েছেন,এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না। তাঁকে আগে জানানো যেত বলেও মন্তব্য করেছেন তিনি।মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন অয়ন ঘোষ দস্তিদার। তিনি ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কর্মরত। অভিযোগে বলা হয়েছে, কালী বন্দ্যোপাধ্যায় টাকা তুলছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে। কিন্তু লালবাজারের পুলিশের এক কর্তা জানিয়েছেন, আনুষ্ঠানিক ভাবে পুলিশ এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করবে না।এদিকে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন,তিনি এ ব্যাপারে কিচ্ছু জানেন না। মিডিয়ার কাছ থেকেই শুনছেন। তাঁর কথায় যদি এমন কোনও অভিযোগ থাকে, তাঁকেই তো বলতে পারত। মেয়র বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতেন। ফিরহাদ হাকিমের প্রশ্ন, এখন একটা মানুষের নামে যদি এমন কোনও অভিযোগ আসে,যার ভিত্তি নেই, তাঁকে তিনি কী করে সরাবেন? এই অভিযোগের কথা কলকাতার মেয়র ফিরহাদ আগে কোনও দিন শোনেন নি। এদিকে অভিযোগ ফিরহাদ হাকিমের ওএসডি,অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালী বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় বেনামে ৭ টি ফ্ল্যাট রয়েছে।