গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকার সঙ্গে আলোচনা করেই ইরানে ইসরায়েল হামলা?

    আমেরিকার সঙ্গে আলোচনা করেই ইরানে ইসরায়েল হামলা?

    0
    153

    ইসরায়েলের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যেকোনো সময় পুরো এই অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।ইসরায়েলকে লক্ষ্য করে ক দিন আগে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

     

    দেশটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলের আঘাত হেনেছে। এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েল।বলা হচ্ছে,এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে। তবে ইসরায়েল কী ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক পরিকাঠামো ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না।তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কী করতে চলেছে,আমেরিকা সেই বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে। সম্প্রতি বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক পরিকাঠামোয় হামলা করতে চায়,তাতে তিনি সমর্থন করবেন কী না?এই প্রশ্নের উত্তরে বাইডেনের জবাব ছিল,না। তিনি আরও বলেছেন,বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কী করতে চাইছে, তা নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে আমেরিকা।