গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata গদ্দারের হয়ে বস্তিতে বস্তিতে টাকা বিলি: মমতা

    গদ্দারের হয়ে বস্তিতে বস্তিতে টাকা বিলি: মমতা

    0
    7
    ছবি সৌজন্যে :ফেসবুক

    গদ্দারের হয়ে কেউ বস্তিতে বস্তিতে টাকা পাঠাবে। ভবানীপুরবাসীকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেছেন টাকা ছড়িয়ে কাউকে কাউকে কিনে নিয়েছে।

    তারাই গিয়ে বস্তিতে বস্তিতে বলবে ৫ হাজার টাকা দিচ্ছি বিজেপিকে ভোট দাও। তিনি আরও বলেছেন অমিত শাহ এখানে এসে বলেছেন কলকাতাকে বস্তি বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন তাহলে কলকাতায় গরিব মানুষ কি থাকতে পারবে না। বস্তি থেকেও তো কত আইএস, আইপিএস, ইঞ্জিনিয়ার বেরোয়। নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা আগে কি ছিল আর এখন কি হয়েছে।