গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বার্সার উদ্‌যাপনে বিরক্ত আনচেলত্তি

    বার্সার উদ্‌যাপনে বিরক্ত আনচেলত্তি

    0
    120

    এল ক্লাসিকোয় ৮৪ মিনিটে বার্সার হয়ে শেষ গোলটি করেন রাফিনিয়া। তার এই গোলের পর বাঁধে এক বিপত্তি।সেই সময় কার্লো আনচেলত্তিকে টিভি রিপ্লেতে দেখা গেছে ডাগআউটে আঙুল উঁচিয়ে বার্সার কোচ হ্যান্সি ফ্লিককে কিছু একটা বলতে।

    রাফিনিয়ার করা শেষ গোলের পর ডাগ আউটে চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন হান্সি ফ্লিকের সহকারীরা।তারা রিয়ালকে লক্ষ্য করে বেঞ্চের সামনে উদ্‌যাপন করছিলেন। আনচেলত্তির দাবি, তাদের উদ্‌যাপনের লক্ষ্যবস্তু ছিল রিয়ালের ডাগ আউট।এমন উদ্‌যাপন ভালো লাগেনি রিয়াল কোচের।ব্যাপারটি তার কাছে অভদ্রোচিত বলে মনে হয়েছে। হারের পর রিয়াল কোচ ঘটনাটি ব্যাখ্যা করেছেন,ফ্লিকের সঙ্গে নয়, তার সহকারীর সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সহকারী অভদ্রোচিতভাবে রিয়ালের বেঞ্চের সামনে উদ্‌যাপন করছিল। তিনি ফ্লিককে স্বাভাবিকভাবেই ব্যাপারটি বলেছেন এবং ফ্লিকও একমত।ওদিকে বার্সেলোনার কাছে  ৪ গোল হজম করেও এখনই দমে যেতে চান না আনচেলত্তি।

    লড়াই চালিয়ে চাওয়ার ঘোষণা করেছেন তিনি। লড়াই ছাড়া কোনো পথও যে খোলা নেই রিয়ালের। কারণ চিরপ্রতিদ্বন্ধি বার্সার সাথে ৬ পয়েন্টের ব্যবধান তাদের।

    ছবি  সৌজন্যে : এক্স