গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International কানাডায় ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম

    কানাডায় ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম

    0
    125

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার আহবান জানিয়ে চিঠি দিয়েছেন তাঁর রাজনৈতিক দল লিবারেল পার্টির ২৪ জন আইনপ্রণেতা। ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে সেই চিঠিতে।

    তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ না করলে দলগতভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। এদিকে সাম্প্রতিক বিভিন্ন জরিপে বলা হচ্ছে, দেশে জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে ট্রুডোর।অন্যদিকে লিবারেল পার্টির প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তার বিচারে সম্প্রতি লিবারেল পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে গেছে কনজারভেটিভ পার্টি। আগামী ২০২৫ সালে পার্লামেন্ট নির্বাচন হবে কানাডায়।দলের শীর্ষ নেতা হিসেবে সেই নির্বাচনে লিবারেল পার্টিকে নেতৃত্ব দেওয়ার কথা ট্রুডোর।কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস নামায় সামনের নির্বাচনে তাঁর নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারছেন না দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সরিয়ে দিলেও সমস্যার সমাধান হয়তো হবে না। আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়ে আনার মতো নেতা লিবারেল পার্টিতে দেখা যাচ্ছে না। সেই হিসেবে ট্রুডোর কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হয়নি দলটিতে।এর আগে রাজধানী অটোয়ায় কানাডার সরকারদলীয় এমপিদের রুদ্ধদ্বার বৈঠক ছিল। ট্রুডো বা তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কোনো সদস্য সেখানে ছিলেন না। বৈঠকে অন্তত ২০ জন এমপি ট্রুডোকে পদত্যাগের আহবান জানিয়েছেন। অনেক আইনপ্রণেতা অবশ্য সেই দাবির বিরোধিতা করেও বক্তব্য রেখেছেন। বৈঠকে মোট ১৫৩ জন এমপি উপস্থিত ছিলেন।অন্যদিকে কানাডা প্রথমবারের মতো কয়েক বছরের মধ্যে অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করেছে।

    সরকারের ক্ষমতায় থাকার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ নীতির পরিবর্তন নির্দেশ করছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, কানাডা ২০২৫ সালে তিন লাখ ৯৫ হাজার, ২০২৬ সালে তিন লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে তিন লাখ ৬৫ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে, যা ২০২৪ সালের চার লাখ ৮৫ থেকে কম।

    ছবি  সৌজন্যে : এক্স