গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পিএফে বাড়ানো যাবে লগ্নি, বিশেষ ভাবনা এটিএম-এ 

    পিএফে বাড়ানো যাবে লগ্নি, বিশেষ ভাবনা এটিএম-এ 

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে এ বার বড় বদল আনতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে আগামী বছরের মাঝামাঝি থেকে এটিএম থেকে সরাসরি পিএফের টাকা তুলতে পারবেন ইপিএফওর গ্রাহক।
    কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতায় থাকা সংশ্লিষ্ট সংস্থাটির নিয়ম অনুযায়ী, বেসরকারী সংস্থার কর্মী তাঁর বেতনের ১২ শতাংশ পিএফ তহবিলে জমা করতে পারেন। সব পরিমাণ অর্থ ওই কর্মীর নিয়োগকারী সংস্থাকেও জমা করতে হয়। শ্রম মন্ত্রক সূত্রে খবর, এই নিয়মের পরিবর্তন করতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে বেসরকারী সংস্থার কর্মীদের ক্ষেত্রে পিএফ তহবিলে টাকা রাখার ঊর্ধ্বসীমা আর ১২ শতাংশে আটকে থাকবে না। ইচ্ছামতো ওই তহবিলে টাকা জমাতে পারবেন তিনি। কর্মীরা পিএফ তহবিলে টাকা জমানোর পরিমাণ বৃদ্ধি করলেও নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকবে।
    নতুন নিয়মে গ্রাহকেরা ভবিষ্যতের সুবিধার জন্য তাঁদের প্রদেয় অতিরিক্ত অর্থ উচ্চ পেনশনে রূপান্তর করতে পারবেন বলে সরকারি তরফে ইঙ্গিত মিলেছে।