গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিহারে চাকরিপ্রার্থীদের পুলিশের মার, পিকের বিরুদ্ধে মামলা  

    বিহারে চাকরিপ্রার্থীদের পুলিশের মার, পিকের বিরুদ্ধে মামলা  

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স

    বিহারে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে পরীক্ষার্থীদের বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে ভোটকুশলী ও বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বিহার পুলিশের বক্তব্য, পাটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন।

    কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। অভিযোগ, তার পরেও পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত করে, যে কর্মসূচিকে সমর্থন করেন পিকেও।  রবিবার রাতে গান্ধী ময়দান থেকে কয়েক হাজার বিক্ষোভরত চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করে হাঁটতে শুরু করেন। তাঁদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করে। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। অভিযোগ, চাকরিপ্রার্থীদের রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে।পিকে-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিহার পুলিশ। এ ছাড়া, ৬০০-র বেশি বিক্ষোভকারীকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। যদিও তাঁদের শনাক্ত করা যায়নি। ৭০ তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে চাকরিপ্রার্থীরা পথে নামেন ১৩ ডিসেম্বর। সেই থেকে বিক্ষোভ চলছে। বার বার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করেছেন পিকে।

    তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বার বার দিল্লি যেতে পারেন, এক বার নিজের রাজ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে পারেন না।