
যাদবপুরের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগানের প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বজুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হয়।
জাতীয়তা বোধের সঙ্গেই এই ক্যাম্পাস তৈরি করা হয়েছিল। কিন্তু সেখানে অব্যবস্থার ছবি। অভিযোগ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন। আর ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শিক্ষাঙ্গনে এই অরাজকতা ঠিক নয়।
শিক্ষার পরিবেশ ফিরুক। বিজেপি ক্যাম্পাসে হুমকি নয়, শান্তির পক্ষে। এরপরেই তৃণমূলকে আক্রমণ করে বলেছেন যে সরকার নিজের রাজ্যের সব থেকে বড় শিক্ষার কেন্দ্রকে বাঁচাতে পারে না, তারা পশ্চিমবঙ্গের ভবিষ্যতকে বাঁচাবে কী করে। বাংলার যুবকদের ভবিষ্যৎ কী করে বাঁচবে।








