গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda মালদায় বাড়ির সামনে খুন তৃণমূলের সহ সভাপতি

    মালদায় বাড়ির সামনে খুন তৃণমূলের সহ সভাপতি

    0
    202
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    সাত সকালে বাড়ির কাছে খুন হয়ে গেলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার। পালিয়েও বাঁচতে পারেননি তিনি। তাড়া করে তাঁরই প্লাইউডের কারখানায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা।
    স্থানীয়দের দাবি সকালে বাড়ির কাছে ঝলঝলিয়ায় নিজের প্লাইউড কারখানার কাছেই দাঁড়িয়েছিলেন দুলাল। তখনই দুটি বাইকে করে মুখ ঢেকে ৪ দুষ্কৃতী হামলা জন্য আসে। মালদা সহ সভাপতি তথা ইংরেজ বাজারের পুরসভার চেয়ারম্যানকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালায়। ২টো গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। একটি গুলি তাঁর পিঠে লাগে। তড়িঘড়ি মালদা জেলা হাসপাতালে নিয়ে গেলেও আগেই মৃত্যু হয় তৃণমূল নেতার। বাবলা ওরফে দুলাল সরকারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী চৈতালি। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই মালদহে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
    এদের মধ্যে একজন বিহারের বাসিন্দা, অন্যজনের বাড়ি ইংরেজবাজারে। জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন।