গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda অপরাধী বাঁচলে অপরাধ করবেই, ফের ফাঁসি সওয়াল মুখ্যমন্ত্রীর

    অপরাধী বাঁচলে অপরাধ করবেই, ফের ফাঁসি সওয়াল মুখ্যমন্ত্রীর

    0
    195
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাইকোর্টে রাজ্যের মামলার দিনেই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে ফের সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন অপরাধী বেঁচে গেলে আবার অপরাধ করবে।
    প্রশ্ন তুলেছেন কেউ দানবিক, পাশবিক হলে সমাজ কিভাবে মানবিক হতে পারে। ফের বলেছেন আর জি কর মামলায় ফাঁসি চেয়েছিলেন। অপরাজিতা বিলে তাই মৃত্যুদণ্ড রাখা হয়েছে। কিন্তু কেন্দ্র অপরাজিতা বিল ফেলে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যাবজ্জীবনের অনেক কেসে দোষীরা প্যারোলে বেরিয়ে যায়। তিনি নিজে আইনজীবী ছিলেন। তাই আইনটা বোঝেন। আদালত বলেছে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। আইনটা বোঝেন তাই তাঁর মতে এটা বিরল, স্পর্শকাতর, জঘন্য অপরাধ। মুখ্যমন্ত্রী আরও বলেছেন অপরাধ করে বেঁচে গেলে আবার অপরাধ করবে। সোমবার সাজা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
    বলা হয়েছে আর জি কর মামলায় নিম্ন আদালতের তরফে যে সাজা ঘোষণা হয়েছে তাকে তারা চ্যালেঞ্জ করছে। তাঁরা সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা ফাঁসির জন্য আবেদন করেছে।