গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ট্যাংরা থানায় জিজ্ঞাসাবাদ হাসপাতাল মুক্ত প্রসূন দে-কে

    ট্যাংরা থানায় জিজ্ঞাসাবাদ হাসপাতাল মুক্ত প্রসূন দে-কে

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এনআরএস হাসপাতাল থেকে সোমবার ছেড়ে দেওয়া হয়েছে ট্যাংরার দে পরিবারের ছোট ছেলে প্রসূন দে-কে।

    তাকে ট্যাংরা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নীলরতন সরকার হাসপাতালেই ভর্তি রয়েছেন প্রসূনের দাদা প্রণয় এবং ভাইপো। পুলিশ সূত্রে খবর, প্রসূন তার বয়ানে দাবি করেছেন, দে পরিবারের দুই বধূ সুদেষ্ণা দে এবং রোমির হাত কেটেছিলেন তিনিই। পুলিশের দাবি, হাসপাতালে প্রসূন, প্রণয়, ভাইপোর বয়ান রেকর্ড করা হয়েছিল। উল্লেখ্য, ট্যাংরার অটল শূর লেনে ১৯ ফেব্রুয়ারি দে পরিবারের তিন মহিলা সদস্যের দেহ উদ্ধারের পর খুনের অভিযোগ দায়ের করেছিলেন মৃত রোমির বাবা।

    ওইদিনই রাতে ইএম বাইপাসে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন প্রসূন, প্রণয় এবং নাবালক ভাইপো।