
ওয়াকফ বিলের বিরোধিতায় মুর্শিদাবাদের হিংসা ইস্যুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
লখনউতে এক অনুষ্ঠান থেকে তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলো হিংসায় উস্কানি দিচ্ছে। তাতে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে সংখ্যাগুরু পরিবারের একাধিক সদস্যকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয়েছে। যোগী আদিত্যনাথ বলেছেন, ওয়াকফ আইন নিয়ে হিংসা উসকে দেওয়া হচ্ছে৷ মুর্শিদাবাদে। তাদের বাড়ি-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। লুটপাট করা হচ্ছে। অথচ ওয়াকফ আইনের ফলে বঞ্চিতরা সুবিধা পাবে।
এই জমি যদি রাজস্ব রেকর্ডে ফিরে আসে, তাহলে একজন দরিদ্র মানুষও বাড়়ি পাবে। ভালো ফ্ল্যাট পাবে। তার জীবন যাপন উন্নত হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, মুর্শিদাবাদের হিংসার পিছনে সংকীর্ণ রাজনীতি রয়েছে।






