গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তাহাউর রানাকে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি কোর্টের

    তাহাউর রানাকে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি কোর্টের

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স
    ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানাকে অবশেষে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছে দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট। তিহাড় জেল থেকে একবার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন বলে জানা গেছে।
    যদিও এনআইএ এক বার ফোনের বিষয়ে আপত্তি করেনি। ফোনের সময় জেলের নিয়ম কঠোর ভাবে মানতে হবে। রানার সঙ্গে পরিবারের ফোনে কথোপকথনের বিষয়েও আদালত রিপোর্ট চেয়েছে। তিহাড় কর্তৃপক্ষ সেই সংক্রান্ত রিপোর্ট দিলে রানা নিয়মিত পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন কিনা, আদালত তা বিবেচনা করে দেখবে।
    গত সপ্তাহে রানার জেল হেফাজতের মেয়াদ ৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছিল আদালত। তাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল।