গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বিমানে উঠতে গিয়ে হোঁচট, বাইডেনকে মনে করালেন ট্রাম্প!

    বিমানে উঠতে গিয়ে হোঁচট, বাইডেনকে মনে করালেন ট্রাম্প!

    0
    189
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিজে যাওয়ার জন্য বিমানের সিঁড়িতে উঠতে গিয়ে এই বিপত্তি ঘটেছে।
    সেই ভিডিও ভাইরাল হতেই অনেকেই এই ঘটনাকে তুলনা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার সঙ্গে।
    ভোটের প্রচারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক সুস্থতার প্রসঙ্গ তুলে তাঁকে বিঁধেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। এবার সেই ট্রাম্পই হোঁচটে খেয়েছেন এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময়। যদিও মুহূর্তে তিনি নিজেকে সামলে নিয়েছেন।