গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Bankura ট্রেনে চিকিৎসক অধ্যাপকের শ্লীলতাহানি, গ্রেফতার অধ্যাপক

    ট্রেনে চিকিৎসক অধ্যাপকের শ্লীলতাহানি, গ্রেফতার অধ্যাপক

    0
    385
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসি কামরায় মহিলা চিকিৎসক অধ্যাপককে শ্লীলতাহানির অভিযোগে হাওড়া থেকে অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অধ্যাপক পুরুলিয়ার সিধু কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

    মঙ্গলবার অভিযুক্ত অধ্যাপককে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৭ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে ২৭ মে বাঁকুড়া স্টেশনে জিআরপি থানায় পুরুলিয়া মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসক অধ্যাপক অভিযোগ করেছেন ২৬ তারিখ রাতে পুরুলিয়ায় যাওয়ার জন্য হাওড়া থেকে চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনের এসি কামরায় ওঠেন। পরের দিন ভোরে বিষ্ণুপুর স্টেশনে ট্রেন পৌঁছনোর আগে ঘুম ভেঙে যান।

    তাঁর অভিযোগ ওই কামরার এক সহযাত্রী তাঁর শ্লীলতাহানি করেছেন। এরপরেই বাঁকুড়া স্টেশনের রেলপলিশ তদন্ত শুরু করে। এরপরেই অভিযুক্তকে অধ্যাপককে হাওড়া থেকে গ্রেফতার করা হয়।