গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির এইমসে অভিজিৎ

    এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির এইমসে অভিজিৎ

    0
    139
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতা থেকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উডল্যান্ডস হাসপাতাল থেকে গ্রিন করিডর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় তাঁকে।
    এরপর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে স্থিতিশীল হলেও এখনও সঙ্কট কাটেনি। পরিবার, আত্মীয়স্বজন এবং বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন আইসিইউ সাপোর্টে ছিলেন। উন্নত চিকিৎসা পরিষেবার জন্যই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।
    এব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন বুধবারই পরিবারের সঙ্গে কথা। দিল্লির এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।