গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata চাকরির দাবিতে বৃষ্টি মাথায় পথে টেট উত্তীর্ণরা

    চাকরির দাবিতে বৃষ্টি মাথায় পথে টেট উত্তীর্ণরা

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার চাকরির দাবিতে বৃষ্টি মাথায় মিছিল করেছেন ২০২২-র টেট উত্তীণরা। ওয়াই চ্যানেল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি তুলেছেন টেট উত্তীর্ণরা।
    তাঁদের অভিযোগ ৩ বছর পরেও টেট উত্তীর্ণদের কাউকে নিয়োগপত্র দেয়নি রাজ্য। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কোনও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ মুখ্যমন্ত্রী ১ লাখ নিয়োগের কথা বলেছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। পর্ষদের সভাপতি গৌতম পালও একই কথা বলেছিলেন কিন্তু কেউ কথা রাখেন নি। মুখ্যমন্ত্রী, পর্ষদ সভাপতি গৌতম পাল এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবিতে লালিপপ লাগিয়ে চাকরিপ্রার্থীর দাবি এঁরা শুধুই লালিপপ দেখিয়েছেন, কাজের কাজ কিছুই করেননি।
    মিছিলের সামনে হুইল চেয়ারে বসে অঝোরে কাঁদতে দেখা গিয়েছেন ক্যানিং থেকে আসা শহরাজান লস্করকে। কাঁদতে কাঁদতেই বলতে থাকেন আর কতদিন এভাবে সহ্য করতে হবে।