গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Jhargram বলছে বাংলা ভাষাই নয়, নোটের ছবি দেখিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

    বলছে বাংলা ভাষাই নয়, নোটের ছবি দেখিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

    0
    2200
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ১৯১২ সালে ১০ টাকার নোটে বাংলা লেখা থাকত। ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে নিজের মোবাইলে তোলা ছবি দেখিয়ে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা অপদার্থরা ২০২৫-এ এসে বলছে বাংলা কোনও ভাষা নয়।
    বাংলা ভাষা না থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতেই ফের একবার ভাষা সন্ত্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বিঁধে তিনি বলেছেন বলছে বাংলা ভাষা বলে ভাষাই নেই। ঝাড়গ্রামের সভা থেকে বলেছেন প্রত্যেক মানুষেরই নিজস্ব ভাষা আছে। যে ভাষা তাঁর গর্ব, তাঁর সম্মান। তাঁর প্রশ্ন তাহলে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা।
    বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন এটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে। মানুষের নাম বাদ দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। বাংলায় কথা বললেই বলছে রোহিঙ্গা, বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে।