গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata হরিদেবপুরে ফ্ল্যাট থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু 

    হরিদেবপুরে ফ্ল্যাট থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু 

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হরিদেবপুরের কবরডাঙায় ইডেন টলি লেকসাইডের একটি আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বছর ৬৯-র এক বৃদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধা বছর ৬৮-র সুপ্রিয়া নিয়োগী। জানা গিয়েছে, সোমবার দুপুর একটা নাগাদ ওই আবাসনের নিচ থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়।  আবাসনের একতলায় থাকা এক বাসিন্দা প্রথমে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চেঁচিয়ে লোক ডাকেন। ছুটে আসেন অন্যান্য বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ পৌঁছে দ্রুত তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপরই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুপ্রিয়া নিয়োগী বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তবে তিনি কেন ছাদে গিয়েছিলেন, তা এখনও পরিষ্কার নয়।  মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।