গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Burdwan হাই মাদ্রাসার মনোনয়ন ঘিরে তপ্ত ভাঙড়-নন্দীগ্রাম

    হাই মাদ্রাসার মনোনয়ন ঘিরে তপ্ত ভাঙড়-নন্দীগ্রাম

    0
    538
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাই মাদ্রাসার নমিনেশনে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। সোমবার সকাল থেকে হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে তৃণমূল এবং আইএসএফ-র  মধ্যে দফায় দফায় মারামারি, বোমাবাজিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
    অভিযোগ  আইএসএফ কর্মীরা যখন নমিনেশন করতে যায় তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে পথ আটকে দাঁড়ানো হয়। শুরু হয় বাগ বিতণ্ডা এবং মারামারি উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তোমরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে তাদের কর্মীর আহত হয়েছে এবং বোমা মারা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় দশজন আহত হয়েছে।এলাকায় এখনো রয়েছে উত্তেজনা প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গুমগড় হাই মাদ্রাসায় সিপিএম-কে মনোনয়নে বাধার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
    পাল্টা সিপিএম-র বিরুদ্ধে বহিরাগত এনে তাণ্ডবের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মারধরের জেরে হাত ভেঙেছে সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার। তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।