
৪ তারিখ বেলা ১২টার পর দেখা হবে। কাটোয়ার সভা থেকে অমিত শাহকে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট।
তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে এসে নেতারা এসে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। বলছেন বাড়ি থেকে না বেরতে। যেখানে জন্মভূমি, কর্মভূমি, যেখানে বেড়ে ওঠা সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছেন ২৯ তারিখ না বেরতে।
না হলে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। বুকের পাটা থাকলে ৪ তারিখ কলকাতায় থাকুন। বেলা ১২টার পর দেখা হবে, হিসেব হবে।









