গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর-ওয়াকফ: ধর্মতলায় অবস্থানে নওশাদ

    এসআইআর-ওয়াকফ: ধর্মতলায় অবস্থানে নওশাদ

    0
    83
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবি সহ একাধিক ইস্যুতে ধর্মতলায় অবস্থান শুরু করেছেন নওশাদ সিদ্দিকি। কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের ব্যানারে এই বিক্ষোভে যোগ দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

    ধর্মতলার ওয়াই চ্যানেলে ৩ দিন ধরে চলবে অবস্থান। নওশাদ সিদ্দিকি জানিয়েছেন অবস্থানের পাশাপাশি নির্বাচন কমিশন, ওবিসি কমিশন এবং লেবার দফতরে ডেপুটেশন দেওয়া হবে। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে।

    জীবিত ভোটারকে মৃত বলে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। পাশাপাশি ওবিসি নিয়ে যে রাজনীতি চলছে তাতে প্রকৃতরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরই বিরোধিতায় ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকি।