
নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও উপস্থিত রয়েছেন। মোট ৫৪ কোটি টাকা ব্যয়ে, এই নবনির্মিত মন্দির সংস্কার করা হয়েছে।
সংস্কার সম্পূর্ণ হওয়ার পরই মন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে প্রদর্শনীটিও ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরেশ্বরী মন্দির, ১৫০১ খ্রীষ্টাব্দে, ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য স্থাপন করেছিলেন। এবং তারপর পুনর্নিমান করা হয়। এবং এই পীঠকে, যেখানে দেবীর ডান পা পড়েছিল, এটি ৫১ পীঠের একটি পীঠ। এই মন্দিরের আদল অনেকটা কচ্ছপ আকৃতির করা হয়েছে।









