গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National চক্রান্তের অভিযোগে হাইকোর্টে বিজয়ের দল, সোমে শুনানি

    চক্রান্তের অভিযোগে হাইকোর্টে বিজয়ের দল, সোমে শুনানি

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পদপিষ্টের ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা তথা নেতা বিজয়। বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগম রবিবারই মাদ্রাজ হাইকোর্টে একটি আর্জি দাখিল করেছে। তাতে দল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
    জানা গিয়েছে, হাইকোর্ট জরুরি আবেদনকে মান্যতা দিয়েছে। পদপিষ্টের ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন করেছে বিজয়ের দল। হাইকোর্টের বিচারপতি দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন। পুজোর ছুটি থাকা সত্ত্বেও খুব সম্ভবত সোমবার বিষয়টি আদালতে উঠবে। টিভিকে-র অভিযোগ, পদপিষ্টের ঘটনায় চক্রান্ত রয়েছে।
    তাই তারা মনে করে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। টিভিকে-র এই পদক্ষেপের কারণ হল, এর আগেই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন যে, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশন রবিবারই কারুর-এ পৌঁছে যাবতীয় তদন্ত করবেন। তিনি তদন্ত কমিশনের মাথা হিসেবে কাজ শুরু করে দেবেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করেছেন।