গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ওড়িশায় নারীপাচার ও যৌনচক্রের হদিশ , গ্রেফতার ধর্ষক সহ ৪

    ওড়িশায় নারীপাচার ও যৌনচক্রের হদিশ , গ্রেফতার ধর্ষক সহ ৪

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ওড়িশায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগের তদন্তে নারীপাচার ও যৌনচক্রের হদিশ পেল পুলিশ। ১৬ বছরের নির্যাতিতা তরুণী নারীপাচার ও যৌনচক্রের শিকার। ঘটনায় গ্রেফতার মোট ৪।

    লক্ষীনগর থানা এলাকায়  যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক বছর ২৮ এর অবিনাশ মৃদুলি সহ তার বাড়ির মালিক সঞ্জীব কুমার দাস ৫৪ ও বাড়ির দুই মহিলা মঞ্জু শেঠি ৪৭ ও মমতা সাহু ৪২ কে গ্রেফতার করেছে লক্ষীনগর ও ক্যাপিটাল থানার পুলিশ। এছাড়াও ওই বাড়ি থেকে যৌনপেশায় যুক্ত ৩ মহিলাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতে ওড়িশার ক্যাপিটাল হসপিটালে ১৬ বছরের এক কিশোরীকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসলে , হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিক পরীক্ষার ফলে ধর্ষণের নিদর্শন পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে যে অটো মেয়েটিকে হাসপাতালের সামনে রেখে যায় তার হদিশ পায়।

    তদন্তে উঠে আসে মোবাইলের মাধ্যমে গাড়ি বুক করে লক্ষীনগরের এক মহিলা কিশোরীকে গাড়িতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে ওই নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা। কিশোরী নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে ওড়িশায় আসে এবং তাকে যৌনপেশাতে আস্তে বাধ্য করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ বিএনএসের ৬৫ (১) ও পকসো ধারায় মামলা রুজু করেছে।